প্রবীণ দিবসে ময়মনসিংহে আলোচনা সভা ও সেমিনার

প্রবীণ ঐক্য সমাজ কল্যান সংস্থা ময়মনসিংহ কর্তৃক আন্তর্জাতিক প্রবীণ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।ছবি
স্টাফ রিপোর্টার :
প্রবীণ ঐক্য সমাজ কল্যান সংস্থা ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস শীর্ষক সেমিনার -২০২৫ ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ১লা অক্টোবর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। প্রবীন ঐক্য সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা শামীম খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে ও ডাক্তার সবুজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা প্রমূখ ।আলোচনায় অংশ গ্রহণ করেন সূর্য সেনা সংগঠনের পরিচালক তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা মোঃ বাকী বিল্লাহ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফারজানা নুপুর।
