হালুয়াঘাটে গারো স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২

মুহাম্মদ আব্দুর রাজ্জাক হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা :

হালুয়াঘাটে গারো স্কুল ছাত্রীকে
র্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার সাগর সরকার।
এসময় পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীর মা লিখা চাম্ভু গং বাদী হয়ে জুগলী ইউনিয়নের নয়াপাড়া এলাকার আজাহারুল এর ছেলে আবুল বাসার ও জুয়েল মিয়ার ছেলে মিলন মিয়া (২১) সহ অজ্ঞাত একজনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযানে নেমে রাতেই জুগলী ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে মিলন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া অপরাধে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করে। পরে আজ বুধবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের কুতিকুড়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত আবুল বাশারকে (২৫) গ্রেপ্তার করা হয়। এসময় আরো জানানো হয়, ওই কিশোরী (১৫) নবম শ্রেণিতে পড়ে। গত সোমবার দুপুরে মিলন মিয়ার (২১) সঙ্গে স্থানীয়একটি পার্কে ওই কিশোরী বেড়াতে যায়।

বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীটিকে বাশারের অটোরিকশায় তুলে মিলন মিয়া। পরে পরিকল্পনা মাফিক কিছু দূর গেলে মিলন ও তার সহযোগী অটো থেকে নেমে পড়েন। পরে অটো চালক বাসার বাড়ি পৌছে দেবার কথা বলে বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে নির্জন স্থানে নিয়ে ভয় ভিতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় তাকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে বাড়িতে পৌছে দেয়। পরে সোমবার রাতে স্বজনরা পুলিশের সহয়তা নেন। এছাড়া ওই কিশোরীকে প্রয়োজনী ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম, নবাগত সার্কেল অফিসার মিজানুর রহমান ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *