বাংলাদেশ ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের বার্ষিক সদস্য সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে ‘বার্ষিক সদস্য সমাবেশ ২০২৫’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী এই সমাবেশে জেলার বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দের উপস্থিতি ও আলোচনা
শাখা সভাপতি হাফেজ সাইফুর রসূল ফুহাদের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি আরাফাত হোসাইন সিফাতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
- সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ ফয়সাল।
- সাবেক জেলা দক্ষিণ সভাপতি মাওলানা মেসবাহউদ্দিন, মাওলানা ইউসুফ, ডাঃ মিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান রিয়াদ, মনিরুল ইসলাম ও হেদায়েত উল্যাহ মাসুদ।
- কবিরহাট উপজেলা আমির ফখরুল ইসলাম মিলন।
সাংগঠনিক দিকনির্দেশনা
প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, “ইসলামী ছাত্রশিবিরের সদস্যদের আদর্শিক মজবুতি ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মেধাবী ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দ ইসলামী আন্দোলনের ত্যাগ ও কোরবানির ইতিহাস তুলে ধরে সদস্যদের অনুপ্রাণিত করেন। তাঁরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।
সদস্য সমাবেশটি শেষ হয় দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামী আন্দোলনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে।
