বসুরহাটে ‘ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্ট’ এর যাত্রা শুরু

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে প্রথমবারের মতো ব্যতিক্রমী ও আধুনিক সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ‘ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্ট’। শনিবার (১০ জানুয়ারি) বসুরহাট-কবিরহাট সড়কে অবস্থিত এজি টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠানটির জমকালো উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ শহিদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাহার। মোনাজাতে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন
  • কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান
  • বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল
  • এজি টাওয়ারের পরিচালক আবুল খায়ের

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এ.এম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ উল্যা ও সেক্রেটারি শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যতিক্রমী উদ্যোগ ও প্রতিশ্রুতি

উদ্বোধনী বক্তারা বলেন, এ ধরণের উদ্যোগ তরুণ সমাজকে মাদক, নেশা ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সহায়ক হবে। খেলাধুলার প্রসারের মাধ্যমে যুবসমাজ শারীরিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ক্যাপ্টেন শহিদুল ইসলাম মাসুদ জানান, কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় ৪০টি স্পোর্টিং ক্লাবকে তিনি সর্বোচ্চ মানের ক্রীড়া সামগ্রী সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে বিশ্বখ্যাত ব্র্যান্ডের ক্রীড়া সামগ্রী পাওয়া যাবে। এছাড়া ভবিষ্যতে ‘এমপি ব্র্যান্ড’ কোম্পানির ডিলারশিপ গ্রহণের মাধ্যমে সেবার মান আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

তিনি আরও উল্লেখ করেন, একই ছাদের নিচে সব ধরনের ক্রীড়া সামগ্রীর পাশাপাশি উন্নত মানের প্রিন্টিং সেবাও পাওয়া যাবে, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *