প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ইনফিনিক্সের নতুন নোট ৬০ সিরিজ। এই সিরিজে প্রথমবারের মতো যুক্ত হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর। বুধবার (১১ মার্চ) থেকে সারা দেশে নোট ৬০ প্রো এবং নোট ৬০—এই দুটি মডেলে সিরিজটি পাওয়া যাচ্ছে।

শক্তিশালী প্রসেসর ও কুলিং প্রযুক্তি

নোট ৬০ প্রো মডেলে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্ল্যাটফর্ম। অন্যদিকে নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর। গেমিং বা ভারী ব্যবহারের সময় ফোনকে ঠান্ডা রাখতে এতে যুক্ত করা হয়েছে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি।

ডিসপ্লে ও ব্যাটারিতে নতুনত্ব

নোট ৬০ সিরিজে রয়েছে ১.৫ কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। এর বিশেষ আকর্ষণ হলো ফোনের পেছনের অংশে থাকা অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে, যা নোটিফিকেশন ও কাস্টমাইজেশনের সুবিধা দেবে। ব্যাটারি বিভাগে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল পাওয়ার। প্রো মডেলে ৯০ ওয়াট দ্রুত চার্জিং এবং উভয় মডেলেই ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ব্যাটারি সেলফ হিলিং প্রযুক্তির ফলে এর স্থায়িত্ব প্রায় ছয় বছর পর্যন্ত বজায় থাকবে বলে দাবি কোম্পানির।

ক্যামেরা ও ডিজাইন

ফটোগ্রাফির জন্য এই সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা। ওআইএস সুবিধার কারণে এতে অত্যন্ত স্থিতিশীল ফোরকে (4K) ভিডিও করা সম্ভব। আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধা থাকায় ফোনটি বেশ টেকসই।

সংশ্লিষ্ট খবর:আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

মূল্য ও প্রাপ্যতা

  • নোট ৬০ প্রো: ৪৯,৯৯৯ টাকা। (রঙ: মিস্ট টাইটেনিয়াম, ডিপ ওশান ব্লু এবং সোলার অরেঞ্জ)
  • নোট ৬০: ৪৪,৯৯৯ টাকা। (রঙ: মিস্ট টাইটেনিয়াম, ফিজ ব্লু এবং মিডনাইট ব্ল্যাক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *