নোয়াখালী’র সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

অদ্য ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের (ওসি) বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব টি,এম, মোশাররফ হোসেন মহোদয়।

পুলিশ সুপারের বক্তব্য ও প্রশংসা

বিদায়ী অতিথিদের উদ্দেশ্যে মান্যবর পুলিশ সুপার মহোদয় বলেন:

“নোয়াখালী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব করতে অফিসার ইনচার্জদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীর কর্মস্থলে তাঁদের জন্য সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।”

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

পরিশেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণদের নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • জনাব মো. লিয়াকত আকবর, পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী।
  • জনাব আ ন ম ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী।
  • জনাব মনীষ দাস, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল), নোয়াখালী।
  • সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *