নান্দাইলে বাবার হত্যার বিচার চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ

নান্দাইল প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের নীরিহ কৃষক আব্দুল মন্নাছের হত্যাকারী একই গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র আবুল কালাম গংদের গ্রেফতার সহ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের কন্যা মাহমুদা আক্তার। শনিবার (৪ঠা অক্টোবর) ১২ ঘটিকার সময় নিহতের পরিবারের আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মাহমুদা আক্তার বলেন আমার বাবাকে ২০১৫ সনের ১৫ ফেব্রুয়ারি নির্মম ভাবে পিঠিয়ে হত্যা করে, হত্যার পর থেকে আসামীদের ভয়ে অদ্যবধি পর্যন্ত আমরা বাড়ি ছাড়া, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আবুল কালাম ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *