এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আশিকিন

নান্দাইল প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন নান্দাইলের আশিকিন আলম রাজন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),র সাংগঠনিক গতিশীল ও দলীয় তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ১০ বিভাগে ১০জন কেন্দ্রীয় নেতাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বলা হয় আগামী এক মাসের মধ্যে সব জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের। এদিকে ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন মুখ্য সমন্বয়ক ও ১৫৩ ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে এনসিপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আশেকিন আলম রাজন।এবিষয়ে আশেকিন আলম রাজন জানান আমাকে সাংগঠনিকের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো সকলেই আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাকার আহবান করছি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *