তিন দেশ থেকে চাল, চিনি ও তেল আমদানির ৯টি প্রস্তাব অনুমোদন

অর্থনীতি ডেস্ক

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তিন দেশ থেকে চাল, চিনি ও সয়াবিন তেল আমদানির নয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নে মোট ব্যয় হবে এক হাজার ৪৮০ কোটি ৬৮ লাখ টাকা

গতকাল বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

চাল ও তেলের আমদানি

বৈঠক শেষে জানানো হয়, চলতি অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যগুলো আমদানি করা হবে:

  • চাল (সিঙ্গাপুর): সিঙ্গাপুরের প্রতিষ্ঠান এগ্রোকর্প ইন্টারন্যাশনাল থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি টন চালের মূল্য ধরা হয়েছে ৩৫৫.৫৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১৭ কোটি ৮ লাখ টাকার সমান।
  • সয়াবিন তেল (সংযুক্ত আরব আমিরাত): ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ক্রিডেনটোন এফজেডসিও থেকে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৪ টাকা ২১ পয়সা, মোট ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ টাকা

চিনি আমদানি

অন্যদিকে, টিসিবি’র জন্য তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক প্রতিষ্ঠান বেগালতা ড্যানিসম্যানলিক হিজমেলেরি থেকে ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *