‘২৪-এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫ এর জেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার

প্রধান অতিথির বার্তা

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন:

“গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস, তারুণ্যের উৎসব ২৪-এর এই গ্রাফিতি ও চিত্রাঙ্কন আমাদের অন্তরের গভীরে সৃষ্টিশীলতার নতুন অনুপ্রেরণা জাগিয়ে তুলবে।”

তিনি আরও বলেন, তারুণ্য মানেই উদ্যম, স্বপ্ন ও সৃষ্টিশীলতা। তরুণ প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *