ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় ‘জাগ্রত সুবর্ণচর’ এর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সুবর্ণচর উপজেলার প্রধান সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে সুবর্ণচরের সাধারণ জনগণ ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *