অতিরিক্ত রক্তক্ষরণে ইন্তেকাল করলেন ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডার ফাবিহা শিধি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ফাবিহা সিধি।ছবি: সংগৃহীত

আনন্দ মোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক মেধাবী ছাত্রী ও ৪১তম বিসিএস-এর শিক্ষা ক্যাডার ফাবিহা সিধি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব ও তাঁর প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।

ফাবিহা সিধি আনন্দ মোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন এবং ৪১তম বিসিএস-এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কর্মজীবনে প্রবেশ করেন।

তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শিক্ষক, সহকর্মী ও সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *