মনগড়া

মহসিন আলম মুহিন

মনগড়াতো মনগড়া, নয় তা সত্যে মোড়া,

আগাগোড়াই মিথ্যে ভরা।।

বানানো বানোয়াট, সত্যের উপর নয়

প্রতিষ্ঠিত,

নিজস্ব চিন্তায় অধিষ্ঠিত।।

মনগড়া কাজের ফল হয়না কখনও

মধুর,

আসলে বেদনা বিধুর ।।

চুপিচুপি মনগড়া কাজ করে ভাবো

চমৎকার,

আসলে জুটবে তিরস্কার।।

দুদিনের দুনিয়া’ চলাফেরা করো 

সৃষ্টিকর্তাকে মানিয়া,

নয়তো যাবে হারাইয়া।।

হুস করে চলা, মনগড়া চলা

বাদ,

‘আসবেই শান্তির সংবাদ।।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *