বিডিআর হত্যাকাণ্ড তদন্তে নাম আসায় আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছে ন্যাশনাল ল’য়ার্স কাউন্সিল। আজ শনিবার এই আবেদন করে সংগঠনটি।

আইনি নোটিশ ও রিট

এর আগে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে কেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সামাদ জনস্বার্থে এ আইনি নোটিশ করেন।

রিটে স্পর্শকাতর ওই প্রতিবেদনে নাম আসার পরে কেন তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে না, তার জবাব দিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে।

তদন্ত প্রতিবেদন

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তৎকালীন অতিরিক্ত আইজিপি (এসবি প্রধান) বাহারুল আলমের নাম উঠে এসেছে। ২০ নভেম্বর পুলিশ বাহিনীতে রদবদলের অংশ হিসেবে বাহারুল আলমকে চুক্তিভিত্তিক চাকরিতে ফিরিয়ে আইজিপির দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *