নোয়াখালী’র কবিরহাট সরকারি কলেজ জামে মসজিদ উদ্বোধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজের জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের আগে মসজিদ উদ্বোধন করেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ওসমানী

মসজিদের বৈশিষ্ট্য ও সন্তুষ্টি

  • ধারণক্ষমতা: কবিরহাট সরকারি কলেজ জামে মসজিদের সভাপতি সহকারী অধ্যাপক নুরুল হক মিলন বলেন, এই মসজিদে এক সাথে প্রায় ১৫শ মুসল্লী নামাজ পড়তে পারবে। আগে কলেজের ছাত্ররা নামাজ পড়তে অনেক কষ্ট পেত, এখন কলেজের শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে।
  • মুসল্লিদের মন্তব্য: অন্য দিকে মুসল্লিরা বলেন, কবিরহাটে এত বড় মসজিদ আর নেই, একসাথে এত লোকের নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় কবিরহাট সরকারি কলেজের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ী, এলাকাবাসী ও কলেজ কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

নতুন মসজিদে পবিত্র জুমার নামাজ পড়ান অত্র কলেজের অধ্যক্ষ। নামাজ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়া সহ সকলের জন্য দোয়া করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *