কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির নির্বাচনে আমির সভাপতি ও জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি; ফলে সকল প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ মিজানুর রহমান।

শীর্ষ পদে নির্বাচিত যারা

নির্বাচনে সভাপতি পদে আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ

  • সহ-সভাপতি: মোঃ ওমর ফারুক, মোঃ কামাল উদ্দিন, ব্রজলাল বৈষ্ণব, মোঃ রফিক উল্যাহ, মোঃ আজহারুল ইসলাম, মোঃ খালেদ ছায়েফ উল্যাহ ও মোঃ আনোয়ারুল হক।
  • যুগ্ম সম্পাদক: কামাল উদ্দিন ও আমির হোসেন।
  • সাংগঠনিক সম্পাদক: মোঃ সোহরাব হোসেন।
  • অন্যান্য সম্পাদকীয় পদ: অর্থ সম্পাদক আবদুস ছত্তার, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, আইন সম্পাদক মোঃ রহমত উল্যাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রদ্যুৎ চন্দ্র কর্মকার, সমাজকল্যাণ সম্পাদক আবু নাছের, এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফারুক হোসেন।
  • সহ-সম্পাদকীয় পদ: মহিলা সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসাইন, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক ফেরদাউস হায়দার চৌধুরী এবং সহ-দপ্তর সম্পাদক আশরাফ উল্যাহ।

নবনির্বাচিতদের অঙ্গীকার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং স্থানীয় শিক্ষার মানোন্নয়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

শিক্ষক সমিতির এই নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *