কোম্পানীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের নেতা মো. লিটন প্রকাশ টিটন (৪০) এবং রামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আজাদ (৪২)।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে বসুরহাট পৌরসভা এলাকা থেকে মো. লিটন প্রকাশ টিটনকে এবং রামপুর ইউনিয়ন এলাকা থেকে ইউপি সদস্য আবদুল আজাদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের ভাষ্য
কোম্পানীগঞ্জ থানার দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাঁদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে। এলাকায় অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
