আফরোজ খান মডেল স্কুলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত; প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ময়মনসিংহ

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহের আফরোজ খান মডেল স্কুলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​আজ বুধবার (৫ আগস্ট) স্কুল প্রাঙ্গণে আফরোজ খান মডেল স্কুল কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

মেধা প্রতিযোগিতা ও আলোচনা

​দিবসটি উদযাপন উপলক্ষে সকালে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর আলোকপাত করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ

​আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষনীয় পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আফরোজ খান মডেল স্কুলের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল হক এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান

​এ সময় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষকবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ইতিহাস নতুন প্রজন্মকে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষা, সাহিত্য ও সৃজনশীল চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার পূর্ণ বিকাশ ঘটানোর ওপর জোর দেন তাঁরা।

​অনুষ্ঠানে স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *