৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
প্রযুক্তি ডেস্ক

তরুণ প্রজন্মের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের নতুন চমক ‘রিয়েলমি সি১০০আই’। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল টাইটান ব্যাটারি সমৃদ্ধ এই ডিভাইসটি এক চার্জে টানা তিনদিন পর্যন্ত চলবে, যা এই সেগমেন্টের স্মার্টফোনগুলোর মধ্যে ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড তৈরি করেছে।
ব্যাটারি চ্যাম্পিয়ন ও দীর্ঘস্থায়ী স্থায়িত্ব
রিয়েলমি সি১০০আই-কে মূলত ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে তৈরি করা হয়েছে। এতে ৯৬.৪ ঘণ্টা মিউজিক প্লেব্যাক এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং করা সম্ভব। দীর্ঘমেয়াদে ব্যবহারের নিশ্চিয়তা দিতে এতে ১,৬০০-এর বেশি চার্জ সাইকেল এবং ৬ বছরের ব্যাটারি লাইফস্প্যান নিশ্চিত করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে অন্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য এতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধাও।
স্লিম ডিজাইন ও অনবদ্য ডিসপ্লে
বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র ৮.৩৮ মিলিমিটার স্লিম এবং এর ওজন মাত্র ২০৮ গ্রাম। এটি এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ৭,০০০mAh ব্যাটারির ফোন। ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ১২০ হার্জ আলট্রা-স্মুথ রিফ্রেশ রেট, যা গেমিং ও স্ক্রলিংয়ের অভিজ্ঞতাকে করবে আরও আনন্দদায়ক।
পারফরম্যান্স ও এআই ফিচার
স্মুথ অপারেশন নিশ্চিতে এতে ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬-নির্ভর রিয়েলমি ইউআই ব্যবহার করা হয়েছে। দীর্ঘ ৪৮ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন নিশ্চিত করে যে ফোনটি চার বছর পর্যন্ত নতুনের মতো দ্রুত কাজ করবে। সুরক্ষার জন্য এতে রয়েছে ‘আর্মরশেল প্রোটেকশন’ এবং আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। স্মার্ট অভিজ্ঞতা দিতে এতে যুক্ত হয়েছে নেক্সট এআই (Next AI) ফিচার।
দাম ও প্রাপ্যতা
ডন পার্পল এবং ডাস্ক গ্রে—এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। রিয়েলমি সি১০০আই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে:
- ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট: মাত্র ১৫,৯৯৯ টাকা।
- ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট: মাত্র ১৭,৯৯৯ টাকা।
