হোয়াইট হাউস: ব্রিটিশদের জ্বালিয়ে দেওয়ার পরই কি এমন নাম?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনছবি: হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে
অনিন্দ্য সাইমুম, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস কেবল একটি আবাসস্থল নয়, বরং এটি গণতন্ত্র, নেতৃত্ব ও ক্ষমতার প্রতীক। ১৭৯২ সালের ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ ভবনের নির্মাণকাজ, যা তত্ত্বাবধান করেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।
নির্মাণ ও স্থপতি
- প্রেসিডেন্ট ভবন: জর্জ ওয়াশিংটন দেশের নতুন রাজধানী ‘ওয়াশিংটন ডিসি’-তে প্রেসিডেন্টের বসবাসের জন্য একটি বড়সড় ভবনের প্রয়োজনীয়তা অনুভব করেন।
- স্থান নির্বাচন: ১৭৯১ সালে ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউ-তে জায়গা পছন্দ হয়।
- স্থপতি: আইরিশ বংশোদ্ভূত আমেরিকান স্থপতি জেমস হোবানের নকশা স্বর্ণপদক পায়। প্রায় আট বছর ধরে নির্মাণকাজ চলার পর ১৮০০ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কাজ শেষ হয়।
- প্রথম বাসিন্দা: জর্জ ওয়াশিংটনের তত্ত্বাবধানে এটি নির্মিত হলেও তিনি এখানে থাকতে পারেননি। নতুন প্রেসিডেন্ট ভবনে প্রথম ওঠেন প্রেসিডেন্ট জন অ্যাডামস ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি অ্যাবিগেল অ্যাডামস।
হোয়াইট হাউসের নামকরণ ও অগ্নিকাণ্ড
প্রেসিডেন্টের সরকারি আবাসস্থলটি দুবার ভয়াবহ আগুনে পুড়েছিল:
- ১৮১৪ সালের অগ্নিকাণ্ড: উদ্বোধনের প্রায় দেড় দশকের মাথায়, ১৮১৪ সালের আগস্টে যুদ্ধ চলাকালে ব্রিটিশ সেনাদের হাতে ভবনটিতে প্রথমবার আগুন লাগে।
- নামকরণের ধারণা: হোয়াইট হাউস নামটির উৎপত্তির পেছনে ব্রিটিশদের দ্বারা ভবনটি জ্বালিয়ে দেওয়ার পর এটির সংস্কার করে সাদা রং করার একটি প্রচলিত ধারণা রয়েছে।
- ১৯২৯ সালের অগ্নিকাণ্ড: পরেরবার ১৯২৯ সালে, বড়দিনের মৌসুমে ওয়েস্ট উইংয়ে আগুন লাগে।
দুবারই ভবনটির বড় ধরনের সংস্কার করতে হয়। যদিও বাইরের শ্বেতশুভ্র রূপ কখনো বদলায়নি।
