সেনবাগে ক্যাবের উপজেলা কমিটি গঠন; ভোক্তা অধিকার রক্ষার অঙ্গীকার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে ভোক্তা অধিকার সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সেনবাগ পৌর শহরের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

কমিটির পরিচিতি

নবগঠিত কমিটির সভাপতি মো. রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক রুমানা ইসলাম। সভায় ২১ সদস্যবিশিষ্ট সেনবাগ উপজেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।

কমিটির উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তগণ: সহ-সভাপতি আশরাফুল আলম সুমন ও অসিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হৃদয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান (আরিফ), প্রচার সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো. নুরুল হুদা শাহজাহান এবং শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ উল্যাহ।

বক্তাদের আহ্বান

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট রোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করাই ক্যাবের মূল লক্ষ্য।” তাঁরা বাজার তদারকি জোরদার করার পাশাপাশি ভেজাল ও প্রতারণা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন। ভোক্তা অধিকার আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

উপস্থিতিবৃন্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব জেলা কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম মনির, সেনবাগ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলমসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *