মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বসুরহাটে দুই ফার্মেসিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিত্যানন্দ মেডিকেল হল ও টাউন ফার্মেসীকে জরিমানা

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের দুটি ঔষধ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিপণনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর বেলায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রবাইয়া বিনতে কাশেম এবং নোয়াখালী জেলা ড্রাগ সুপার শাহজালাল ভূঞা

জরিমানা ও অপরাধ

অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিপণনের জন্য বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়:

  • নিত্যানন্দ মেডিকেল হলকে: ২০,০০০/- (বিশ হাজার টাকা)
  • টাউন ফার্মেসীকে: ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রবাইয়া বিনতে কাশেম বলেন, “মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিপণন অমার্জনীয় অপরাধ। আগামীতে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *