মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বসুরহাটে দুই ফার্মেসিকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিত্যানন্দ মেডিকেল হল ও টাউন ফার্মেসীকে জরিমানা

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের দুটি ঔষধ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিপণনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর বেলায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রবাইয়া বিনতে কাশেম এবং নোয়াখালী জেলা ড্রাগ সুপার শাহজালাল ভূঞা।
জরিমানা ও অপরাধ
অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিপণনের জন্য বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়:
- নিত্যানন্দ মেডিকেল হলকে: ২০,০০০/- (বিশ হাজার টাকা)
- টাউন ফার্মেসীকে: ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রবাইয়া বিনতে কাশেম বলেন, “মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিপণন অমার্জনীয় অপরাধ। আগামীতে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
