ফুলবাড়ীতে পরীক্ষার্থীর শিশুকে কোলে নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আয়োজিত নিয়োগ পরীক্ষায় এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। পরীক্ষা চলাকালীন এক নারী পরীক্ষার্থীর কোলের শিশুকে নিজের কোলে তুলে নিয়ে তাঁকে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই কর্মকর্তা।

​গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদের এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কক্ষে বিরল দৃশ্য

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা দিতে আসা এক নারী পরীক্ষার্থী তাঁর ছোট সন্তানকে সাথে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন। তবে পরীক্ষা শুরুর পর শিশুটি কান্নাকাটি শুরু করলে মা চরম বিপাকে পড়েন। শিশুটিকে সামলে পরীক্ষা দেওয়া তাঁর জন্য অসম্ভব হয়ে ওঠে।

​বিষয়টি নজরে এলে তাত্ক্ষণিক এগিয়ে আসেন পরীক্ষার দায়িত্ব পালনরত কর্মকর্তা ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। তিনি কোনো দ্বিধা ছাড়াই শিশুটিকে নিজের কোলে তুলে নেন এবং হলের বাইরে ঘুরিয়ে-ফিরিয়ে সময় কাটান, যাতে মা নির্ভাবনায় পরীক্ষায় অংশ নিতে পারেন।

প্রশাসন ও স্থানীয়দের প্রশংসার জোয়ার

​পরীক্ষা শেষে এ ঘটনা জানাজানি হলে কেন্দ্র উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

​স্থানীয়দের মতে—

​”শুধু অফিশিয়াল দায়িত্ব পালনই শেষ কথা নয়, সাধারণ মানুষের সমস্যা অনুধাবন করে পাশে দাঁড়ানোই একজন সচেতন ও প্রকৃত জনবান্ধব কর্মকর্তার পরিচয়। এমন আন্তরিকতা সরকারি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থাকে বহুগুণ বাড়িয়ে দেয়।”

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

​ঘটনাস্থলের বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসার ঝড় ওঠে। নেটিজেনরা এসিল্যান্ড আনোয়ার হোসাইনের এই উদ্যোগকে মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *