নোয়াখালী’র সেনবাগে জেএএফ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি

জাঁকজমকপূর্ণভাবে ও প্রথমবারের মতো নোয়াখালীর সেনবাগে জয়নুল আবেদীন ফারুক (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার মেধাবৃত্তি পরীক্ষা মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশন এর আহ্বায়ক মিয়া মো. ইলিয়াছ ও ফাউন্ডেশনের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল জানান, সম্পূর্ণ অরাজনৈতিক ভিত্তিতে পরিচালিত প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৭১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষায় মোট ৩৬ জন শিক্ষক দায়িত্ব পালন করেন। অনলাইনে মাধ্যমে রাতেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও পুরস্কার

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন জয়নুল আবদীন ফারুক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তামান্না ফারুক থীমা, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপি আহ্বায়ক মো. মফিজুল ইসলাম ভিপি মফিজ, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মেধাবৃত্তির আয়োজকরা আরো বলেন, প্রতি শ্রেণীতে মোট বিশজনকে বৃত্তি প্রদান করা হবে:

  • প্রথম বৃত্তি প্রাপ্ত: ১৫ হাজার টাকা।
  • দ্বিতীয় বৃত্তিপ্রাপ্ত: ৮ হাজার টাকা।
  • তৃতীয় বৃত্তিপ্রাপ্ত: ৫ হাজার টাকা।
  • চতুর্থ বৃত্তিপ্রাপ্ত থেকে ২০তম বৃত্তিপ্রাপ্ত পর্যন্ত: প্রতিজনে ৩ হাজার টাকা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *