খালিয়াজুড়িতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার হাওরবেষ্টিত অঞ্চল খালিয়াজুড়িতে প্রজনন মৌসুমে মৎস্য নিধন বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেলে উপজেলার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। মা মাছ রক্ষায় এক মাসের নিষেধাজ্ঞা উপজেলা প্রশাসন ও মৎস্য … Read more

খালিয়াজুড়িতে ইয়াবাসহ মাদক কারবারিকে আটকে পুলিশে দিল জনতা

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় ২২ পিস ইয়াবাসহ সানোয়ার হোসেন (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবিবার (৩১ মে ২০২৬) সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত সানোয়ার হোসেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে … Read more

কলমাকান্দা থানার ওসির কথিত অডিও ভাইরাল: প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর পরই তাকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে অডিওটির সত্যতা ও এর ভেতরের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি … Read more

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোয় স্বস্তি ফিরেছে ১৫ গ্রামের মানুষের

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোতে স্বস্তি ফিরেছে ১৫ গ্রামের মানুষের জীবনে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের কৃষ্টপুর খালের ওপর নির্মিত ১৪০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত এই বাঁশের সাঁকোটি এখন এলাকাবাসীর যাতায়াতের একমাত্র … Read more

আকস্মিকভাবে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ বুধবার (২৭ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে আসেন। হাসপাতালের সার্বিক অবস্থা পরিদর্শন ও রোগীদের খোঁজখবর পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী … Read more

ময়মনসিংহে সিটি কর্পোরেশনের ঈদ সামগ্রী বিতরণ, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে স্থানীয় হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুরে সিটি কর্পোরেশনের আয়োজনে এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। হতদরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দেওয়ার এই … Read more

কলমাকান্দায় ঘর হারিয়ে নিস্ব মনোয়ারা বেগমকে নতুন বাড়ি তৈরি করে দিলেন ডেপুটি স্পিকার

মো: ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়া মনোয়ারা বেগমের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। আজ মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে ডেপুটি স্পিকারের ব্যক্তিগত … Read more

ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদের তীরের কাচারি ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী ‘ময়মনসিংহ শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ কাচারি ঘাট নদের চরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে। প্রধান অতিথির হাত ধরে মেলার শুভ সূচনা মাসব্যাপী আয়োজিত এই শিল্প ও বাণিজ্য মেলার … Read more

কলমাকান্দায় যৌথ উদ্যোগে ২ হাজার সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২ হাজার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকালে উৎসবমুখর পরিবেশে নাজিরপুর ইউনিয়ন সমবায় সমিতির কার্যালয়ে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। তিন সংগঠনের যৌথ মানবিক প্রয়াস … Read more

ময়মনসিংহে কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল সেনার বর্ণাঢ্য শোভাযাত্রা

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি সাম্য, দ্রোহ ও প্রেমের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ ২৫ মে (সোমবার) ময়মনসিংহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনব্যাপী নানামুখী অনুষ্ঠানমালা উদযাপিত হয়েছে। ‘বাংলাদেশ নজরুল সেনা ময়মনসিংহ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকালে নগরীতে একটি বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন ‘নজরুল শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন সকালে আনন্দঘন … Read more

কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত কৃষক-বর্গাচাষীদের ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চলে অতিবৃষ্টি ও হাওরের পানি বৃদ্ধিতে ধানক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া কৃষক ও বর্গাচাষীদের যথাযথ ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি পাঠায় বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, কলমাকান্দা … Read more

ময়মনসিংহের চরপাড়ায় বিশ্বমানের স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ‘একেএস ডায়াগনস্টিক’-এর উদ্বোধন

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি সর্বাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ সেবাকর্মী এবং তুলনামূলক কম খরচে সবার জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে ‘একেএস ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৩ মে ২০২৬) সকালে ময়মনসিংহ নগরীর চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে প্রতিষ্ঠানটির ৯ম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই শাখা উদ্বোধন উপলক্ষ্যে রোগীদের জন্য … Read more