বিশ্বমঞ্চে বাংলাদেশের ২০ অনন্য নারীর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের এক অনন্য উদযাপনে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড উইমেন’স সামিট–২০২৬’। বিভিন্ন শিল্পখাতে সাফল্য অর্জনকারী এবং বিশ্বপরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করা অসাধারণ নারীদের এই সম্মাননা প্রদান করা হবে। আগামী ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার), বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বনানীর শেরাটন ঢাকায় এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথ আয়োজক ও … Read more

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাট, হলুদ ও তিল ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়। রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন ও কর্মকর্তাদের উপস্থিতি উপজেলা … Read more

প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কচাকাটা—এই তিন উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। … Read more

ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু; ক্রেতাদের ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক ফ্যাশন সচেতন ও রুচিশীল ক্রেতাদের বিপুল উপস্থিতিতে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে চলছে দেশের শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব। আনুষ্ঠানিকভাবে গত ১৩ মার্চ উদ্বোধন হওয়া এ আয়োজন চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আয়োজন ঘিরে এই সুবিশাল স্টোরে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। অনন্য লাক্সারি রিটেইল অভিজ্ঞতা … Read more

ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী খাজা মোহাম্মদ কাজল এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। রোববার দুপুরে বসুরহাট পৌরসভার ৪নং ও ৯নং ওয়ার্ডে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব … Read more

পৌরসভার ৩ নং ওয়ার্ডে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা ছড়িয়ে দিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকাল ৫টায় বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নূর উদ্দীনের বাড়ির সামনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দের উপস্থিতি ও আলোচনা … Read more

সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে নোয়াখালীর বসুরহাটে সাংবাদিক ও গুণীজনদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল ৫টায় বসুরহাট গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে ‘এলএন’ হোম ডিজাইন আর্কিটেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রোপাইটর ইঞ্জিনিয়ার মো. নওশাদের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা ইফতার মাহফিলে … Read more

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে। নিখোঁজ ও মরদেহের সন্ধান পারিবারিক সূত্রে জানা যায়, … Read more

থানা প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহ আলম, (ঘোড়াঘাট),দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঘোড়াঘাট পৌর এলাকার পুরাতন বাজারে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার আয়োজন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি আনভিল বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। … Read more

গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত; এলাকায় চরম আতঙ্ক

আকরাম হোসেন,বাগেরহাট জেলা প্রতিনিধি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে উপজেলার পানহাট খোলার সামনে মোল্লাহাট–চুনখোলা সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্বল্প সময়ের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণ ও তাৎক্ষণিক … Read more

কৃষি বাণিজ্য ও আগ্রোইকোলজি নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের দুই বই উন্মোচন

নিজস্ব প্রতিবেদক সার্ক কৃষি কেন্দ্র (SAC) অমর একুশে বইমেলা ২০২৬–এ কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্যব্যবস্থা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনার মোড়ক উন্মোচন করেছে। শনিবার (১৪ মার্চ) বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বই দুটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। প্রকাশনাগুলোতে দক্ষিণ এশিয়ার কৃষি বাণিজ্য, খাদ্য নিরাপত্তা মানদণ্ড এবং টেকসই কৃষি ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। … Read more

যাত্রীবাহী বাসে তল্লাশি; ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারকালে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নোয়াখালী সদর উপজেলার মাইজদী এলাকার মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে মহাসড়কে এই অভিযান চালানো হয়। যেভাবে চলল অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কক্সবাজার … Read more