হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম, খুচরায় প্রতি কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বৃদ্ধি

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। গত অক্টোবর মাসজুড়ে খুচরা পর্যায়ে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। তবে চলতি নভেম্বর মাসের শুরুতেই প্রায় ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে দাম। আমদানি না থাকা ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির কারণ ও আমদানি পরিস্থিতি ব্যবসায়ীরা … Read more

নাশকতার প্রস্তুতির অভিযোগে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নাশকতামূলক কার্যকলাপ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নারায়ণগঞ্জ সদর থানা শাখার সহ-সম্পাদক মো. রাব্বী সরদার (২৫)-এর কাছ থেকে একটি সচল রিভলভার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) … Read more

ওটিপি ছাড়াই হ্যাক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সতর্ক থাকবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক সাইবার প্রতারকরা নতুন কৌশল অবলম্বন করে এখন ওটিপি বা পিন ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। তারা এমনভাবে মেসেজ পাঠায়, যা দেখতে ঠিক যেন ব্যাংকের অফিসিয়াল বার্তা। এক ক্লিকেই ব্যবহারকারীর মোবাইল থেকে ব্যাংক সংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রতারকের হাতে চলে যেতে পারে। এরপর খুব সহজেই তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে সক্ষম হয়। … Read more

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত–শ্রীলঙ্কার ৮ ভেন্যুতে অনুষ্ঠিত হবে

খেলা ডেস্ক ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি। শ্রীলঙ্কায় খেলা হবে তিনটি ভেন্যুতে, যার মধ্যে দুটি হলো কলম্বো ও পাল্লেকেল্লে। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ আহমেদাবাদের ফাইনাল … Read more

ফুটবলের ইতিহাসে চরম মুহূর্ত: আধঘণ্টার ব্যবধানে ভাঙল দুটি বিশ্ব রেকর্ড

খেলা ডেস্ক রেকর্ড মানেই ভাঙা-গড়ার খেলা। তবে ফুটবলের ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে, যেখানে একটি বড় রেকর্ড গড়ার আধঘণ্টার মধ্যেই তা হাতবদল হয়ে যায়। ১৮৮৫ সালের ১২ সেপ্টেম্বর, ফুটবলের এক বড় রেকর্ড নিয়ে এমনটাই ঘটেছিল। আধঘণ্টার ব্যবধানে রেকর্ড হাতবদল স্কটিশ কাপের প্রথম রাউন্ডে সেদিন দুইটি ম্যাচে ঐতিহাসিক ফলাফল এসেছিল: গোল গোনায় বিভ্রান্তি ওই দুই … Read more

৭ নভেম্বরের কর্মসূচির মধ্য দিয়েই বিএনপির নির্বাচনী যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা এবারের ৭ নভেম্বর অন্যবারের চেয়ে ভিন্ন মেজাজে উদ্‌যাপন করবে বিএনপি। দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনটি উপলক্ষে সারা দেশে দলীয় কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা আজ শুক্রবার নানা কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্য দিয়ে কার্যত বিএনপির নির্বাচনী যাত্রা শুরু হবে। ভিন্ন মেজাজে পালনের সিদ্ধান্ত দলীয় সূত্রগুলো বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিএনপির … Read more

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) বলে কিছু থাকবে না। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলনকক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে … Read more

বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী অভিষেক চন্দ শ্রাবণের ওপর শারীরিক হামলার প্রতিবাদে (৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টা ৩০ মিনিটে বুটেক্সের পকেট গেট থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘আজ অভিষেক … Read more

টেসলার শেয়ারহোল্ডারদের ঐতিহাসিক অনুমোদন: মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ

রয়টার্স, সান ফ্রান্সিসকো বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারহোল্ডাররা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ইলন মাস্কের জন্য একটি বেতন প্যাকেজ অনুমোদন করেছেন। এর বদৌলতে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশ্বের শীর্ষ ধনী মাস্ক বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ (লাখো কোটি ডলারের মালিক) হয়ে উঠতে পারেন। টেসলা কর্তৃপক্ষ বলেছে, কোম্পানির শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় ৭৫ শতাংশেরও বেশি ভোট এই … Read more

গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এ কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে এ … Read more

সাবেক পররাষ্ট্র ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশের সাবেক পররাষ্ট্র ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকালে বনানীতে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘ কর্মজীবন ও শিক্ষা পারিবারিক সূত্রে জানা গেছে, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) … Read more

উদয় বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৪ উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আজ শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘উদয় বৃত্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে নোয়াখালী ও ফেনীর ৪টি উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র ও অংশগ্রহণ এই বৃত্তি পরীক্ষায় মোট ৮,০০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ … Read more