ঝোপের আড়ালে গাঁজা চাষ: ১২ ফুটের গাছ উদ্ধার

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় ১২ ফুট লম্বা একটি বিশাল গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট শিব মন্দিরের পেছনের একটি ঝোপঝাড় থেকে এই গাছটি উদ্ধার করা হয়। ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় কেউ মন্দিরের পেছনের ঝোপের আড়ালে … Read more

জ্বালানি তেল মজুত ও অবৈধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর হাতিয়া উপজেলায় জ্বালানি তেল মজুত ও অবৈধভাবে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। অভিযান ও জরিমানার বিবরণ ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা … Read more

তিন হাসপাতালকে পৌনে ২ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম স্থগিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান ও জরিমানার বিবরণ মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসনের … Read more

এমপি হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য এবং ‘ভুয়া ধর্ষণ ইস্যু’ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলা … Read more

সেনাবাহিনী ও পুলিশের পাহারায় জ্বালানি তেল বিক্রি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলায় তীব্র জ্বালানি সংকটের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ সহায়তায় একটি ফিলিং স্টেশনে ডিজেল ও পেট্রোল বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে ফেনী-নোয়াখালী ফোর লেন মহাসড়কের রাস্তার মাথা এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল চালককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যায়। … Read more

আউশ চাষে কৃষকদের উৎসাহ দিতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়। বিতরণ কার্যক্রম ও … Read more

অসহায় ছবিরন বিবির পাশে বিএনপি নেতা সুজন

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে অর্থাভাবে বিনা চিকিৎসায় পড়ে থাকা ছবিরন বিবি নামে এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতা আবু সাঈদ সুজন। অসুস্থ ছবিরন বিবির চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা। যেভাবে ঘটনার সূত্রপাত জানা গেছে, গত ২৮ মার্চ (শনিবার) … Read more

খোলা বাজারে ডিজেল বিক্রি: ২০ হাজার টাকা জরিমানা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে খোলা অবস্থায় ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। সোমবার (৩০ মার্চ) উপজেলার চালাকচর, হাতিরদিয়া বাজার ও পৌরসভা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান ও জরিমানা মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ … Read more

মাদক সেবনে দুইজনের ৬ মাসের জেল

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায় দেশীয় মদ পান করে জনসাধারণের সাথে বিরক্তিকর আচরণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) উপজেলার চালাকচর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। সাজা ও আটককৃতদের পরিচয় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রতন ও জাকির। নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাঁদের প্রত্যেককে … Read more

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন মজুমদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরণ নিহত দোলন মজুমদার হাজীপুর গ্রামের দিনু মজুমদারের ছেলে। তিনি স্থানীয় ছমিরহাট … Read more

আদালতে হাজিরা দিতে গিয়ে ১৯ নেতা-কর্মী আটক

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি জামালপুর জেলা আদালতে হাজিরা দিতে গিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ জন নেতা-কর্মী আটক হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন মামলায় তাঁরা আদালতে আত্মসমর্পণ (সারেন্ডার) করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আটককৃত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আদালতে জামিন নামঞ্জুর হওয়া নেতাদের মধ্যে রয়েছেন— মাদারগঞ্জ … Read more

তেলের বাজার তদারকি: লাইসেন্সবিহীন চালককে ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের মজুত ও বিক্রয় কার্যক্রম তদারকি এবং ওভারলোডেড বালুবাহী ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকার বিভিন্ন তেলের দোকানে ও সড়কে এই অভিযান চালানো হয়। তেলের বাজারে প্রশাসনের কড়া নজরদারি অভিযানকালে ‘ছিদ্দিক কমার্শিয়াল … Read more