কার্গো ভিলেজে আগুন নাশকতা কি না, তদন্তের দাবি জাপার

আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারফাইল ছবি। নিজস্ব প্রতিবেদক ঢাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টির (একাংশ)। দলটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগুনের ঘটনা কোনো পরিকল্পিত নাশকতার অংশ কি না, তা সরকারকে তদন্ত … Read more

জুলাই যোদ্ধাদের’ সঙ্গে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াফাইল ছবি:  নিজস্ব প্রতিবেদন ঢাকা। জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি জানান, তাঁরা বিষয়টি দেখছেন এবং উচ্চপর্যায়ে আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে। ​আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে … Read more

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ছাত্র আন্দোলনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত ‘জুলাই যোদ্ধাদের’ ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ​সংগঠনটি বলেছে, “জুলাইয়ের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপেক্ষা করে কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা।” ​শুক্রবার এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি … Read more

জুলাই সনদে সই করেনি এনসিপি, রাজি করাতে সরকারের চেষ্টা অব্যাহত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ছবি: ফেসবুক থেকে নেওয়া। বিশেষ প্রতিনিধি ঢাকা। নানামুখী চেষ্টা সত্ত্বেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটি যেন পরে হলেও সনদে সই করতে রাজি হয়, সেজন্য সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তাদের অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। ​গতকাল শুক্রবার রাতেও এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনানুষ্ঠানিক … Read more

জুলাই সনদে সই করল ২৫ দল, কারা ছিল অনুষ্ঠানে?

জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষরের পর সনদের কপি তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং। নিজস্ব প্রতিবেদক ঢাকা। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ৮৪টি প্রস্তাব নিয়ে তৈরি হওয়া ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ​আজ শুক্রবার … Read more

জুলাই সনদে স্বাক্ষর ২৫ দলের: অঙ্গীকারনামায় যা বলা হলো

ঢাকা প্রতিনধি ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছে বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদ স্বাক্ষর সম্পন্ন হয়। এই অঙ্গীকারনামায় দলগুলো সাত দফা অঙ্গীকার করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ … Read more

আইনি সুরক্ষা না পেলে সনদ অনুষ্ঠান প্রতিহতের হুঁশিয়ারি জুলাই যোদ্ধাদের

জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করছেন কিছু তরুণ। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় তোলাছবি: খালেদ সরকার। নিজস্ব প্রতিবেদন ঢাকা। জুলাই যোদ্ধা’ হিসেবে নিজেদের পরিচয় দেওয়া একদল তরুণ গত বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেছেন। তাঁদের মূল দাবি হলো, জুলাই জাতীয় সনদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে … Read more

জুলাই সনদ সই আজ, কয়েকটি দলের থাকা নিয়ে অনিশ্চয়তা

প্রতীকী ছবি। নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতা রেখেই আজ শুক্রবার স্বাক্ষর হচ্ছে জুলাই জাতীয় সনদ ২০২৫। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ৮৪টি প্রস্তাব নিয়ে এই সনদ তৈরি করা হয়েছে। ​অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং প্রায় … Read more

জুলাই সনদের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত খালেদা জিয়া

হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালেছবি: বিএনপির সৌজন্যে। বিশেষ প্রতিনিধি, ঢাকা। জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘অত্যন্ত আনন্দিত … Read more

৪৪ বছর পর চাকসুর নেতৃত্বে ফিরল ছাত্রশিবির

ফলাফল ঘোষণার পর চাকসুর নতুন ভিপি মো. ইব্রাহিম হোসেন (সাদা পাঞ্জাবি) ও জিএস সাঈদ বিন হাবিব। ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, ১৬ অক্টোবর ২০২৫ছবি: জুয়েল শীল। সুজয় চৌধুরী, চট্টগ্রাম। দীর্ঘ ৪৪ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। ​আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন … Read more

চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪ পদে ছাত্রশিবির জয়ী, এজিএস ছাত্রদলের

চাকসুতে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহিম হোসেন (বাঁয়ে) ও জিএস সাঈদ বিন হাবিবছবি: জুয়েল শীল। নিজস্ব প্রতিবেদক ঢাকা। দীর্ঘ ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) আবারও নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ​শিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির … Read more

দেশটাকে বাঁচান, এখন বিভাজন সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ছবি প্রতিনিধি ঠাকুরগাঁও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ​“দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন বিভিন্ন দাবিদাওয়া তুলে … Read more