নান্দাইলে নিখোঁজ প্রবাসী খুন, মাদক ব্যবসায়ীদের দিকে অভিযোগের আঙুল

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩৩) নামে এক সৌদি প্রবাসীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সংগ্রামকেলি বাজারের কাছে একটি বাঁশঝাড়ের নিচ থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। দুর্গন্ধ এবং শিয়াল ও কুকুরের অস্বাভাবিক ঝগড়ার সূত্র ধরে স্থানীয়রা লাশটির সন্ধান পায়। ​নিহত আলমগীর উপজেলার … Read more

দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি পূজাম-প পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি শ্রী শ্রী দশভূজা বিগ্রহ মন্দির পূজাম-প পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র,ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী … Read more

জলাতঙ্ক নির্মূলে ময়মনসিংহে র‌্যালি ও আলোচনা সভা

“জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (রবিবার) বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহ বিভাগ-এর আয়োজনে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) প্রাঙ্গণে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভিটিআই প্রাঙ্গণ থেকে শুরু … Read more

ময়মনসিংহে তিন হত্যা : দুই মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শফিকুল আলমসহ দুজনের বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের … Read more

​শেডের অভাবে দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকলে নষ্ট হচ্ছে যানবাহন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:​শেডঘর না থাকায় জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকলের কোটি টাকার যানবাহন খোলা আকাশের নিচেই পড়ে থাকছে। বছরের অধিকাংশ সময় অব্যবহৃত থাকায় এবং রোদ-বৃষ্টিতে ভিজে ট্রাক্টর ও ট্রলিগুলোতে মরিচা ধরে মূল্যবান এই সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। ​জিল বাংলা চিনিকলের ২৬টি আখ ক্রয় কেন্দ্র থেকে আখ পরিবহনের জন্য ৪টি ট্রাক, ৩৫টি ট্রাক্টর এবং ১৯০টি ট্রলি … Read more

জামায়াতের ‘বিষ’ এখন পীরের কাছে ‘অমৃত’: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন চরমোনাই পীরের কাছে অমৃত সূধায় পরিণত হয়েছে। তিনি চরমোনাই পীরের কাছে প্রশ্ন রেখে বলেন, “জামায়াতকে ‘বিষ’ আখ্যা দিয়ে এখন তাদের সাথে ঐক্য করে তিনি কি জেনেশুনে বিষপান করছেন? নাকি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করতে চাইছেন?” ​শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার … Read more

ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলার উপজেলাসমূহের রাজস্ব আদায়, ইজারা প্রদান, মামলার অগ্রগতি এবং রাজস্ব সম্পর্কিত সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়। … Read more

​পিকিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড ইয়েনচিং স্কলারশিপ: চীনের শীর্ষ প্রতিষ্ঠানে স্নাতকোত্তরের সুযোগ

আবেদনকারীর অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে অথবা বর্তমানে পড়াশোনা চলমান থাকলেও ২০২৬ সালের ৩১ আগস্টের মধ্যে স্নাতক শেষ করতে হবেছবি: সাবিনা ইয়াসমিন। এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিখ্যাত ইয়েনচিং একাডেমি স্কলারশিপ দিয়ে থাকে। ২০২৬ সালের জন্য এই সম্পূর্ণ অর্থায়নকৃত মাস্টার্স বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এটি … Read more

​জালিয়াতি রুখতে আসছে কোয়ান্টাম মুদ্রাব্যবস্থা: নকল করা অসম্ভব!

​জাহিদ হোসাইন খান। কোয়ান্টাম মুদ্রা চালুর জন্য কাজ করছেন বিজ্ঞানীরাছবি: পেক্সেলস। ​বিশ্বজুড়ে নকল বা জাল টাকা একটি বড় সমস্যা, যা নিয়ে প্রায়ই মানুষকে বিপত্তির মুখে পড়তে হয়। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা এখন বিজ্ঞান কল্পকাহিনীর আদলে কোয়ান্টাম মুদ্রা চালুর জন্য কাজ করছেন। নতুন এক গবেষণায় দেখা গেছে, কোয়ান্টাম তথ্যের একটি ক্ষুদ্র আধার ভবিষ্যতে ডেবিট কার্ডের … Read more

​অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’: কী আছে নব্বইয়ের দশকের এক নারীর দুঃসাহসী লড়াইয়ের গল্পে?

​পৃথা পারমিতা নাগ, ঢাকা। ‘বাড়ির নাম শাহানা’ সিনেমায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকাছবি : প্রযোজনা সংস্থার সৌজন্যে। বাংলাদেশ থেকে অস্কারের জন্য মনোনীত হয়েছে লীসা গাজীর প্রথম সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি এক নারীর টিকে থাকা এবং সমাজ ও পরিবারের বিরুদ্ধে তার লড়াইয়ের গল্প তুলে ধরেছে। ​গল্পের পটভূমি: দীপার অসহায়ত্ব … Read more

​ঐতিহাসিক এশিয়া কাপ ফাইনাল: ভারত–পাকিস্তান মহারণে দুই দলের সম্ভাব্য একাদশ

​খেলা ডেস্ক। ভারত ও পাকিস্তান ক্রিকেট দলরয়টার্স। এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে হতে যাওয়া এই ফাইনালে মাঠে নামার আগে কাগজে-কলমে ভারতই এগিয়ে আছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। ​তবে, পাকিস্তানকেও হালকাভাবে দেখার সুযোগ নেই। সর্বশেষ দুই দল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলেছিল, যেখানে জয় … Read more

গুরুত্বপূর্ণ কর পরিবর্তন: ভাই-বোন টাকা দিলে করমুক্ত, তবে শ্বশুরবাড়ির উপহারে কর বসবে

​বিশেষ প্রতিবেদক, ঢাকা। আয়কর রিটার্ন। ​জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছর থেকে দান বা উপহারের অর্থের ওপর করের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন নিয়মে, আপন ভাই ও বোনকে করমুক্ত দানের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকে পাওয়া উপহারের ওপর কর বসবে। এই নিয়মটি এ বছর যাঁরা রিটার্ন দাখিল করবেন, তাঁদের জন্য কার্যকর … Read more