জামায়াতের ‘বিষ’ এখন পীরের কাছে ‘অমৃত’: প্রিন্স

ধোবাউরা পুরাকান্দুলিয়া ইউনিয়নে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি ও সংবাদ:নজরুল ইসলাম।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন চরমোনাই পীরের কাছে অমৃত সূধায় পরিণত হয়েছে। তিনি চরমোনাই পীরের কাছে প্রশ্ন রেখে বলেন, “জামায়াতকে ‘বিষ’ আখ্যা দিয়ে এখন তাদের সাথে ঐক্য করে তিনি কি জেনেশুনে বিষপান করছেন? নাকি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করতে চাইছেন?”


​শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার পুরাকান্দুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


​সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জামায়াতের নেতৃত্বে ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন একটি হঠকারী ও অশুভ চক্রান্ত। তিনি বলেন, এই দলগুলো দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচনকে বানচাল করতে চায়।


​দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রিন্স বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে রেশনিং, শিক্ষিত বেকারদের জন্য ভাতা এবং কৃষকদের জন্য উৎপাদন খরচ প্রদানসহ যুগান্তকারী জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করবে।


​এর আগে সকালে তিনি ধোবাউড়ার গোয়াতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান করেন। পরে তিনি বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং গারো সম্প্রদায়ের উন্নয়নে পৃথক জাদুঘর ও সাফারী পার্ক স্থাপনের প্রতিশ্রুতি দেন। সন্ধ্যায় তিনি পুরাকান্দুলিয়া বাজারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন।


​দিনব্যাপী এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী সাকিব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *