ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু; প্রথম দিনে অনুপস্থিত ২৩ পরীক্ষার্থী

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতেও অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (০২ জুলাই) প্রথম দিনে উপজেলার নির্ধারিত তিনটি কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। সকাল থেকেই পরীক্ষার্থীরা প্রবেশপত্রের নিয়ম মেনে ও নির্দিষ্ট … Read more

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান; সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এক কঠোর অবস্থান ও বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা, ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি টহলদল। বুধবার (০১ জুলাই) সীমান্ত এলাকার পৃথক তিনটি স্থানে এই অভিযানগুলো চালানো হয়। তিন … Read more

পাটের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে বগুড়া ও জামালপুরে বিজেআরআই-এর মাঠ দিবস

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি পাটের উন্নত জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর পাট গবেষণা উপকেন্দ্র, মাদারগঞ্জ, জামালপুরের উদ্যোগে দুটি পৃথক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন (মঙ্গলবার) সকালে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় এবং ১ জুলাই (বুধবার) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় এই মাঠ … Read more

খালিয়াজুড়ীতে মাদকবিরোধী সভা চলাকালেই ইয়াবাসহ যুবক আটক; ১ মাসের কারাদণ্ড

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী উপজেলায় এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। লেপসিয়া লঞ্চঘাট এলাকাকে চিরতরে ‘মাদকমুক্ত’ ঘোষণা করার লক্ষ্যে যখন এলাকাবাসী ও সুধীজন এক মাদকবিরোধী মতবিনিময় সভায় মগ্ন, ঠিক সেই মুহূর্তেই ইয়াবাসহ আনিছুর রহমান নিরব (১৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (০১ জুলাই) বিকেলে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া … Read more

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা; নাগরিক সেবা ও অবকাঠামোয় অগ্রাধিকার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পরিকল্পিত নগরায়ণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এই জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। স্বচ্ছতা ও সুশাসনের অঙ্গীকার পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক … Read more

মাদারগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক আনিছুর রহমান আইয়ুবের ৫০তম শুভ জন্মদিন আজ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম সম্মানিত সদস্য এবং মাঠপর্যায়ের পরিচিত মুখ জ্যেষ্ঠ সাংবাদিক আনিছুর রহমান আইয়ুবের ৫০তম শুভ জন্মদিন আজ বুধবার (০১ জুলাই)। তিনি সুদীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে দৈনিক দিনকাল, দৈনিক সংবাদ এবং দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জন্ম … Read more

কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা; ১২ লাখের বেশি পরীক্ষার্থী, কেন্দ্রে ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (০২ জুলাই) থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। আগামী ০৮ আগস্ট ২০২৬ খ্রিঃ পর্যন্ত দেশব্যাপী একযোগে এই পরীক্ষা তত্ত্বীয়ভাবে পরিচালিত হবে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সর্বমোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় … Read more

জ্ঞানচর্চা ও সংস্কৃতির মিলনমেলায় বসুরহাট পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রগতিশীল জ্ঞানচর্চার অন্যতম প্রাণকেন্দ্র ‘বসুরহাট পাঠাগার’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুরহাট পাঠাগারের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ … Read more

সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় মালেতে সার্কের আঞ্চলিক বৈঠক; সমন্বিত উদ্যোগের তাগিদ

নিজস্ব প্রতিবেদক দক্ষিণ এশিয়ার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক (মেরিন ফিন ফিশ) মাছের টেকসই ব্যবস্থাপনা এবং এ খাতে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে মালদ্বীপের রাজধানী মালেতে দুই দিনব্যাপী সার্ক আঞ্চলিক পরামর্শ সভা শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভায় সার্কভুক্ত দেশগুলোর নীতিরির্ধারক, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, গবেষক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা … Read more

শম্ভুগঞ্জ প্রেসক্লাবে সিটি প্রশাসক রোকনকে সংবর্ধনা; পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ

রাশিদ আহমেদ নিসর্গ , ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকন-কে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এক বর্ণাঢ্য ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে ক্লাবের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত … Read more

ফুলবাড়ীতে ছাত্রীদের বাল্যবিবাহের ঝুঁকি কমাতে স্কলারশিপ ও আইজিএ চেক বিতরণ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ছাত্রীদের বাল্যবিবাহের ঝুঁকি কমিয়ে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এক বিশেষ স্কলারশিপ ও আয়বর্ধনমূলক কার্যক্রমের (আইজিএ) চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে এই চেক হস্তান্তর করা হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের উদ্যোগ আন্তর্জাতিক উন্নয়ন … Read more

মাদারগঞ্জে মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ মির্জা রওশন আলী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর … Read more