কুলি’, ‘নরসিমা’র মাঝখানে ‘পরম সুন্দরী’

প্রতিনিধি মুম্বাই প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৫ বলিউডে দিন ফিরছে। ইদানীং সিনেমার বক্স অফিসের বাজার বেশ ভালোর দিকে। ‘নরসিমা’, ‘ওয়ার ২’, ‘কুলি’, ‘সাইয়ারা’ ছবিগুলো পরপর বেশ ভালোই আয় করেছে। এই আবহে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত সহজ-সরল রোমান্টিক ছবি ‘পরম সুন্দরী’। তুষার জলোটা পরিচালিত ছবিটি বক্স অফিসে মোটামুটি ভালোই ব্যবসা করছে।কেরালার … Read more

জিমেইলের সব ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা

প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০১ বিশ্বজুড়ে জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে গুগল। সতর্কবার্তায় অতি দ্রুত সব ব্যবহারকারীকে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনসহ দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এ সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানিয়েছে গুগল। গুগলের তথ্যমতে, সাইবার হামলার … Read more

কানাডায় উচ্চশিক্ষায় ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন যে নিয়ম

লেখা: মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৪৩ কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে থেকে যাঁরা কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আসতে চান, তাঁদের ১ বছরে জীবনযাত্রার খরচ হিসেবে ২২ হাজার ৮৯৫ কানাডিয়ান ডলার আলাদাভাবে … Read more

ভোলায় বিএনপির বিরুদ্ধে ‘সংঘাতের পরিস্থিতি’ তৈরির অভিযোগ বিজেপির শ্রমিক পার্টির

প্রতিনিধি ভোলা প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৫ ভোলায় বিএনপি নেতা-কর্মীরা অপপ্রচার, হুমকি-ধামকি ও একই স্থানে সভা-সমাবেশ ডেকে সংঘাতের পরিস্থিতি তৈরি করছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সহযোগী সংগঠন ভোলা জেলা জাতীয় শ্রমিক পার্টি। এ কারণে সংগঠনটি কোনোভাবেই সম্মেলন করতে পারছে না। সোমবার বিকেল চারটার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের জাতীয় শ্রমিক … Read more

ময়মনসিংহে নিখোঁজের পরদিন বাড়ির পাশের বিল থেকে কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩৭ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিল থেকে মো. মজনু মিয়া (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বাড়ি থেকে নিখোঁজের পর আজ সকালে তাঁর লাশ পাওয়া যায়। বেলা দুইটায় জানাজা শেষে দাফনের জন্য প্রস্তুতি শুরু করেন স্বজনেরা। খবর পেয়ে জানাজার আগেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে … Read more

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন গেমিং ল্যাপটপ

প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৫০ দেশের বাজারে লেনোভোর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–প্রযুক্তির নতুন গেমিং ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। লেনোভো লিজিয়ন ফাইভ আই মডেলের ল্যাপটপটিতে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৭০ গ্রাফিকস কার্ড থাকায় সহজে উচ্চ রেজল্যুশনের গেম খেলা যায়। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে … Read more

প্রধান শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ২১৬৯

নিজস্ব প্রতিবেদক ঢাকা আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৪৫  প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকেরা ১২তম গ্রেডে বেতন পাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে ২ হাজার ১৬৯টি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের … Read more

অভিমত: এইচএসসি পরীক্ষা ২০২৬ পূর্ণ সিলেবাসে: শিক্ষার্থীর সুযোগ, নাকি চাপ

লেখা: মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪৫ প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে, তাদের পরীক্ষা পূর্ণ সিলেবাসে হবে। তাই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কারণ, যত আগে থেকে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করবে, তত তাড়াতাড়ি সিলেবাসটি শেষ করতে পারবে। রিভিশন দেওয়ারও সময় পাবে বেশি। … Read more

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় বহিষ্কৃত মনিরুল হকের শোভাযাত্রা

প্রতিনিধি কুমিল্লা প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৪ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপির নেতা মনিরুল হক সাক্কুর নেতৃত্বে শোভাযাত্রা। সোমবার দুপুরে নগরের ছাতিপট্টি এলাকায়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদ্‌যাপন করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক (সাক্কু)। আলোচনা সভার পর নগরে নিজের অনুসারীদের … Read more

কাঁদলেন আনোয়ারা, ৪৪ বছর পর ছোট্ট ‘বিপ্লব’ ঘরে ফিরেছে

নাজমুল হক ঢাকা আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫২  বাবা বলে গেল, আর কোনো দিন গান কোরো না’ এই গানে পর্দায় ছিলেন আনোয়ারা ও শিশুশিল্পী মাস্টার শামিম। ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার এই গানে মাস্টার শামিম অভিনয় করেন বিপ্লব চরিত্রে। আনোয়ারার সঙ্গে মাস্টার শামিমের অভিনয় সবার মনে আজও দাগ কেটে আছে। আমজাদ হোসেনের ‘জন্ম থেকে জ্বলছি’ … Read more

বিপিএলে দুর্নীতি: করণীয় ঠিক করতে বিসিবির আরও এক কমিটি

ক্রীড়া প্রতিবেদক সিলেট থেকে প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৫ বিপিএলের গত আসরের দুর্নীতি নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি করেছিল বিসিবি। তারা বোর্ডের কাছে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাদের দেওয়া পরামর্শের ভিত্তিতে ভবিষ্যতে বিসিবির পরবর্তী করণীয় ঠিক করতে চার সদস্যের আরও একটি কমিটি করা হয়েছে। আজ সিলেটে বিসিবি পরিচালকদের সভার পর বিসিবির সহসভাপতি … Read more

ট্রাম্পের শুল্কের তোপে সির কাছে মোদি, কোন হিসাব কষে এগোচ্ছেন তাঁরা

বিবিসি প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০০ চীনে আজ সোমবার দুই দিনব্যাপী সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন শেষ হচ্ছে। এই সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন সময় তিনি চীন সফর করছেন, যখন তাঁর সবচেয়ে বড় মাথাব্যথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক। হীরা ও চিংড়ির মতো ভারতের বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আমদানি … Read more