কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেট ভরি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা

অর্থনীতি ডেস্ক

বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমে যাওয়ায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) থেকে সমন্বয় করা এই দাম কার্যকর হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) একই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।

স্বর্ণের নতুন দর (প্রতি ভরি)

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা (যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা)।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে:

  • ২২ ক্যারেটের স্বর্ণের দাম: ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
  • ২১ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা।
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা।
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম: ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *