ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন – পিতার আহাজারি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় পুলিশ বক্সে ২৬ শে নভেম্বর রিজওয়ান জাহান খান রিয়াদকে নির্ন্মমভাবে হত্যা করে দুবৃর্ত্তরা। ২৮ শে নভেম্বর শুক্রবার পাটগুদাম ব্রিজ মোড়ে রিয়াদের বন্ধু, স্বজন, বন্ধু, এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে। সেই সময় কোতোয়ালী পুলিশ ইনচার্জ শিবিরুল ইসলাম আসামিদের গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টা সময় দেন। রিয়াদ হত্যার পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় এরই ধারাবাহিকতায় সোমবার ১ ডিসেম্বর বেলা বারোটায় পাটগুদাম ব্রীজ মোড়ে পুনরায় মানববন্ধন করে রিয়াদের বন্ধু, স্বজন, এলাকাবাসী। দুইঘন্টার এই মানববন্ধন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সোহরাওয়ার্দী ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে মানববন্ধন তুলে নেওয়া হয়।

পিতার অভিযোগ ও পুলিশের আশ্বাস

এ সময় রিজওয়ান জাহান খান রিয়াদের বাবা সাইদুল হক খান কান্নাজড়িত কণ্ঠে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে তাঁর ছেলের করুণ পরিণতি তুলে ধরেন:

“তার ছেলে পুলিশ বক্সে দীর্ঘক্ষণ থাকলেও কোনো পুলিশ সদস্য এগিয়ে আসেনি তাকে বাঁচাতে, এমনকি হাসপাতালে নিয়েও যায়নি। যদি সময়মতো হাসপাতালে নিয়ে যেতো তাহলে আমার ছেলের মৃত্যু হতো না। স্থানীয়রা আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যায় এবং কিছুক্ষণের পরই ডাক্তার মৃত ঘোষণা করেন।”

রিয়াদের বাবা তার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য দাবী জানান।

প্রতিবাদের ধারাবাহিকতা

এই হত্যাকাণ্ডের ঘটনা এবং পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি উঠেছে সর্বমহল থেকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *