নির্বাচন ঘিরে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এই নির্দেশনা দেন।

ঐতিহাসিক নির্বাচনে পুলিশের ভূমিকা

প্রধান উপদেষ্টা বলেন:

‘নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। এটা সাধারণ নির্বাচন নয়, গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন। তাই সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন:

“আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে পুলিশকে।”

প্রধান উপদেষ্টা জানান, ‘কাপুরুষের মতো বসে থাকতে নয়, শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে চান’

এসপি নিয়োগে দৈবচয়ন ও নিরপেক্ষতা

ড. মুহাম্মদ ইউনূস বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন:

“আমাদের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয়। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *