নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বৈধ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। যাচাই-বাছাই প্রক্রিয়া শনিবার দিনভর নোয়াখালী জেলা প্রশাসক … Read more

তারেক রহমান, আপনাকে বলছি : পর্ব -০১

শেখ মেহেদী হাসান নাদিম ১৭টি বছর।ক্যালেন্ডারের পাতায় এটি কেবল একটি সংখ্যা হতে পারে, কিন্তু একটি মানুষের জীবনের জন্য তা এক মহাকাব্যিক দহনকাল। টেমস নদীর পাড়ে কতবার ঋতু বদলেছে, আর এদিকে পদ্মা-মেঘনার জল গড়িয়েছে বহুদূর। কিন্তু আজ যেদিন আপনি ফিরলেন, আমি হলফ করে বলতে পারি—যে তারেক রহমান দেশ ছেড়েছিলেন, আর যে তারেক রহমান আজ ফিরলেন—তারা এক … Read more

দীর্ঘদিন পর গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে: সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবেন।” শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে … Read more

শুরু হলো ৩০তম বাণিজ্য মেলা; মিলবে ই-টিকিট ও বিশেষ বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পূর্বাচলে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। সকালে বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবারের মেলায় ‘পেপার এন্ড প্যাকেজিং প্রোডাক্টস’-কে বর্ষ পণ্য (Product … Read more

তাসনিম জারার মনোনয়ন বাতিল: হলফনামায় তাঁর সম্পদ কত?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। যে কারণে বাতিল হলো মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, … Read more

বটতলী থেকে সিআরবি: পাহাড়ের বুকে ঘুমন্ত ‘পাথরের হাতি’ ও এক বিস্মৃত প্রকৌশলীর খেয়াল (পর্ব-২)

পলিন কাউসার বটতলী স্টেশনের সেই রাজকীয় আভিজাত্যের ঘোর কাটতে না কাটতেই যদি আপনি সিআরবি (CRB) এলাকার নির্জন পাহাড়ের দিকে পা বাড়ান, তবে আপনার জন্য অপেক্ষা করছে আরও বড় এক বিস্ময়। পাহাড়ের ঢালে ওটা কী দাঁড়িয়ে আছে? দূর থেকে দেখলে মনে হবে, বিশাল এক প্রাগৈতিহাসিক হাতি শুঁড় নামিয়ে বিষাদগ্রস্ত হয়ে বসে আছে। গায়ের রঙ কালচে হয়ে … Read more

গাজীরহাটে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নোয়াখালীর সেনবাগের গাজীরহাট বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব ডমুরুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সাবেক … Read more

সেনবাগে শহীদ শাওনের কবর জিয়ারত করলেন সুলতান জাকারিয়া

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত শহীদ মো. সাদাত হোসেন শাওনের বাড়িতে গিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তিনি সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। কবর জিয়ারত ও শ্রদ্ধা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম … Read more

খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে: ব্যারিস্টার খোকন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কোনোদিন অন্যায়ের কাছে আপস করেননি। তাঁর এই আপসহীন … Read more

বুটেক্সের সমাবর্তনে একই পরিবারের চার গ্র্যাজুয়েট: বিরল নজির

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম সমাবর্তন ছিল হাজারো শিক্ষার্থীর আবেগ ও প্রাপ্তির মিলনমেলা। তবে এই সমাবর্তনটি মো. জাকারিয়া আলম ঝিকু ও তাঁর পরিবারের জন্য ছিল এক অনন্য ও ঐতিহাসিক মুহূর্ত। কারণ, এই একই সমাবর্তনে জাকারিয়ার সঙ্গে ডিগ্রি নিয়েছেন তাঁর ছোট বোন, স্ত্রী এবং ভগ্নিপতিও। একই সমাবর্তনে … Read more

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এই মাহফিল আয়োজন করা হয়। স্মৃতিচারণ … Read more

মুছাপুর ভিক্টোরিয়া ক্লাবের রজতজয়ন্তী: ৫০ গুণীজনকে সম্মাননা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে আনন্দঘন পরিবেশে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া ক্লাব’-এর প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি বা রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুছাপুর কেরানী সমাজ এলাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব সম্পন্ন হয়। কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজন উৎসবের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত … Read more