সুবর্ণচরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে যথাযোগ্য মর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে “আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫” উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও আলোচনা সভা

সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন

বিশেষ অতিথিবৃন্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, চর জব্বর থানার এসআই শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রবাসী ফাউন্ডেশন সুবর্ণচর শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল আলম সহ সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

বক্তাদের বক্তব্য ও দাবি

আলোচনা সভায় বক্তারা দেশের সমৃদ্ধিতে প্রবাসীদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, প্রবাসীরা মুক্তিযোদ্ধাদের মতোই দেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ পাসপোর্ট অফিস, পুলিশ ক্লিয়ারেন্স, ডাক্তারি পরীক্ষা এবং বিমানবন্দরে তাঁদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এই হয়রানি ও তালবাহানা অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। পাশাপাশি বিদেশ যাওয়ার পূর্বে প্রবাসীদের ভাষাগত জ্ঞান ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা, যাতে বিদেশের মাটিতে তাঁরা আরও দক্ষ জনশক্তি হিসেবে কাজ করতে পারেন।

প্রবাসীদের রেমিট্যান্সের মাধ্যমেই দেশের অর্থনীতির ভিত মজবুত হচ্ছে উল্লেখ করে তাঁদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *