নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলা এবং নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়ন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ

মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনিছুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দের প্রতিক্রিয়া

মনোনয়নপত্র গ্রহণ শেষে বিএনপি নেতারা এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “নোয়াখালী-৫ আসনে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম একজন যোগ্য, সৎ ও অত্যন্ত জনপ্রিয় প্রার্থী। আমরা বিশ্বাস করি, যদি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে এই আসনের সচেতন জনগণ বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবে।”

তৃণমূলে উদ্দীপনা

বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করে আসনটি পুনরুদ্ধার করতে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *