পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের ৩০ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ৯ জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
