খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সর্বজনীনভাবে সারা দেশের নেত্রী: লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সর্বজনীনভাবে সারা দেশের নেত্রী।” তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তাই এই মুহূর্তে দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

নেত্রীর অসুস্থতা ও উন্নয়নের অঙ্গীকার

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন:

“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। হয়তো আজ-কালকের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে। আমি আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।”

লুৎফুজ্জামান বাবর আগামী দিনের রাজনীতি নিয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন:

“আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি। বেকারত্বকে দূরকরণের রাজনীতি নিয়ে এসেছি। সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার তরুণ-তরুণী রয়েছে।”

তিনি বলেন, “কর্মসংস্থান তৈরি করে ওই সব বেকারদের চাকরি দিয়ে স্বাবলম্বী করতে হবে। অতীতে যেভাবে উন্নয়ন নিয়ে এসেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামীতে আরও অনেক বেশি নিয়ে আসব।”

সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *