আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের জেরে বাজার লকডাউন করার প্রতিবাদে ব্যবসায়ী-আমজনতার বিক্ষোভ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

ব্যবসায়ী আমজনতার বিক্ষোভ।ছবি

নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাটের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের গ্রেপ্তারের কারণে বিএনপি নেতার বাজার লকডাউন ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপি ও জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে চরবাটা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও খাসেরহাট বাজারের ব্যবসায়ী ও আমজনতা অংশগ্রহণ করে।

প্রতিবাদ মিছিল ও সমাবেশের বার্তা

বিক্ষোভ মিছিলটি খাসেরহাটের পল্টন মোড় থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে মাছ বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে ‘দলীয় লোকদের মধ্যে যারা আওয়ামী লীগের নেতার জন্য মায়া কান্না করতেছেন এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাজারের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন’—তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান।

উপস্থিত নেতৃবৃন্দ

এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন:

  • চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউল্লাহ সওদাগর
  • উপজেলা যুবদল নেতা নুরুল হুদা
  • স্বেচ্ছাসেবক দল নেতা মজনু
  • চরবাটা ইউনিয়ন জামায়াত নেতা দিদারুল ইসলাম
  • ব্যবসায়ী কাজী আরিফ প্রমুখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *