নোয়াখালী-২ আসনের সেনবাগ অংশে “ধানের শীষের” সমর্থনে বিএনপি’র মিছিল ও সমাবেশ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের সমর্থনে সেনবাগ পৌর শহরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারের অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে ধানের শীষ মার্কার সমর্থনে এই মিছিলটি বের হয়। মিছিলটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সেনবাগ থানার মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ও বক্তাদের বার্তা
সভায় বক্তারা বলেন, যেকোনো মূল্যে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে এখন থেকে প্রতিটা নেতাকর্মী নিরলসভাবে ধানের শীষের সমর্থনে কাজ করতে হবে। যাতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের জয় সুনিশ্চিত হয়।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন:
- সেনবাগ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী
- সেনবাগ পৌর বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ
- সেনবাগ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন
- সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল
- সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মির্জা মো. মোস্তফা
- সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন
- সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফখরুল ইসলাম রুবেল প্রমুখ।
