স্টারলিংকের স্যাটেলাইটে হুমকির মুখে পৃথিবীর বায়ুমণ্ডল

স্যাটেলাইট। ছবি: ররয়টার্স।

আহসান হাবীব।

আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক বর্তমানে মহাকাশে প্রায় আট হাজার স্যাটেলাইট দিয়ে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। তবে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা এই স্যাটেলাইটগুলো প্রতিদিন বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে ধ্বংস হওয়ার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভয়ংকর ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের সাবেক গবেষক জনাথন ম্যাকডাওয়েল

বায়ুমণ্ডলের ক্ষতির কারণ

  • সংখ্যা বৃদ্ধি: ম্যাকডাওয়েল জানিয়েছেন, বর্তমানে প্রতিদিন এক থেকে দুটি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথ থেকে নিচে নামছে। ভবিষ্যতে স্যাটেলাইটের সংখ্যা বাড়লে এই হার আরও বেড়ে যাবে। যখন নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটের সংখ্যা ৩০ হাজারে পৌঁছাবে, তখন প্রতিদিন গড়ে পাঁচটি স্যাটেলাইট বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে যাবে।
  • রাসায়নিক ভারসাম্য নষ্ট: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) এক গবেষণায় বলা হয়েছে, পুরোনো স্যাটেলাইট বায়ুমণ্ডলে প্রবেশের সময় অ্যালুমিনিয়াম, লিথিয়াম, তামাসহ নানা ধাতব কণা ছড়িয়ে দেয়, যা বায়ুমণ্ডলের রাসায়নিক ভারসাম্য নষ্ট করতে পারে।
  • ওজোনস্তর ধ্বংস: অ্যালুমিনিয়াম থেকে তৈরি হওয়া যৌগগুলো সূর্যের আলোতে ভেঙে ক্লোরিন গ্যাস তৈরি করতে পারে, যা ওজোনস্তর ধ্বংসের প্রধান উপাদানগুলোর একটি

​বায়ুমণ্ডলের স্তরগুলোর ক্ষতি হলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (ইউভি) সরাসরি পৃথিবীতে পৌঁছাবে, যার ফলে মানুষের ত্বকের ক্যানসার ও চোখের নানা জটিলতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *