ময়মনসিংহে ৭৮১টি মন্ডপে মহাসপ্তমীতে পূজা অর্চণা

স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধর্মাবলম্বীদের সর্বোবৃহৎ ধর্মীয় উৎসব সারদীয় দূর্গাপূজার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত। পূজা অর্চণা আর প্রসাদ বিতরনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহা সপ্তমীর আচার আচরণ। সোমবার সকালে নবপত্রিকা স্থাপনের মধ্যদিয়ে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উৎসবমুখর পরিবেশে ঢাক-ঢোল,কাঁসর, ঘণ্টা, শঙ্খ ,উলুধ্বনির ও উলুধ্বনি, চন্ডিপাঠের মাধ্যমে পুজার কাজ সম্পন্ন করছেন পুরোহিত। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে দেবী দূর্গার আরাধনা। দেবী দূর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত থাকে পূঁজারী ও ভক্তরা।
আইনশৃক্স্খলাবাহিনীর কড়া নজরে উৎসবমুখরভাবে চলছে দুর্গাপুজা। দেবী দুর্গা মর্তলোকের সকল হানাহানি দুর করে সর্বত্র সুখ শান্তি বিরাজ এবং দেশ ও দশের সমৃদ্ধির জন্য ভক্তরা কামনা করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস ও পঞ্জিকামতে, এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা গজে (হাতি) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন; যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে। দেবী স্বর্গালোকে বিদায় (গমন) নেবেন দোলায় (পালকি) চড়ে; যার ফল হচ্ছে মড়ক আর এতে প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় পারিবারিক ও সার্বজনীন মিলিয়ে ৭৮১টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল ষষ্টীতে দেবীকে মন্ডপে বরণ করে আজ মহাসপ্তমীতে শুরু হয়েছে মা দূর্গার পূজা আর আরাধনা। মার কাছে শান্তি আর সমৃদ্ধি কামনা করে পুজারীরা আরাধনা শেষে প্রসাদ গ্রহন করছে ঠাকুর পুরোহিতদের কাছ থেকে। ময়মনসিংহ জেলার বিভিন্ন মন্দিরে পূজা মন্ডপের পুজারীরা মা’র কাছে ব্যাক্তিগত ও সকলের সমৃদ্ধি কামনা করেছেন। এবছর পূজা উপলক্ষে ময়মনসিংহ শহরের সবক’টি পূজা মন্ডপ এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এবার ব্যাপক আলোকসজ্যা ও তোরণ নির্মাণ করা হয়েছে।
