ইউরোপে কেন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের আয় ৬৮% বেশি

ইউরোপে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের আয় মাঝারি শিক্ষিতদের চেয়ে ৩৮ শতাংশ বেশি এবং নিম্নশিক্ষিতদের চেয়ে ৬৮ শতাংশ বেশিছবি: সাবিনা ইয়াসমিন

​যুক্তরাষ্ট্রে যেখানে ব্যাচেলর ডিগ্রি ছাড়াই লাখো মানুষ উচ্চ উপার্জন করছেন এবং কিছু পেশায় ডিগ্রিবিহীন কর্মীদের আয় এক লাখ ডলারের বেশি, সেখানে ইউরোপের চিত্রটি ভিন্ন। ইউরো নিউজের একটি প্রতিবেদন অনুসারে, ইউরোপে আয়ের অন্যতম প্রধান নিয়ামক হলো শিক্ষা

​ইউরোপীয় কমিশনের ‘ইনভেস্টিং ইন এডুকেশন ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার প্রতিটি অতিরিক্ত বছর একজন ব্যক্তির আয় গড়ে ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। ইউরোপের ৩৬টি দেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের আয় সব সময়ই মাঝারি বা নিম্নশিক্ষিতদের চেয়ে বেশি। তবে এই আয়ের ব্যবধান ইউরোপজুড়ে সমান নয়।

​শিক্ষার স্তরভিত্তিক আয়ের চিত্র

​ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গড় বার্ষিক নিট ব্যয়যোগ্য পারিবারিক আয় ছিল ২১ হাজার ৬৪৪ ইউরো। শিক্ষার স্তরভিত্তিক আয়ের চিত্রটি নিম্নরূপ:

  • উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় ডিগ্রি (ISCED ৫–৮): ২৯,৪৯০ ইউরো
  • মাঝারি শিক্ষা (ISCED ৩–৪): ২১,৪০১ ইউরো
  • নিম্নশিক্ষা (ISCED ০–২): ১৭,৫১৭ ইউরো

​এই তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের আয় মাঝারি শিক্ষিতদের চেয়ে গড়ে ৩৮ শতাংশ বেশি এবং নিম্নশিক্ষিতদের চেয়ে ৬৮ শতাংশ পর্যন্ত বেশি। এতে বোঝা যায়, উচ্চশিক্ষা ইউরোপের কর্মজীবনের আয়ের ক্ষেত্রে এক বিশাল পার্থক্য তৈরি করে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *