মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা)

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি
দিবসটি উপলক্ষে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর খালিয়াজুরী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রেস ক্লাব মোড়, থানার মোড়, কলেজ মাঠ ও নতুন বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য
উপজেলা সমবায় পরিদর্শক মো. কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতিনিধি জহির আহমেদ জিকু। এ সময় আরও বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা সদর বিএনপির সেক্রেটারি মো. এরশাদ মিয়া, উপজেলা কৃষি ব্যাংকের ম্যানেজার নূরুল আজাদ চিশতি, উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব এবং সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
উপস্থিতি ও সমাপনী
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো. সামছুল হক তালুকদার, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে সমবায়ের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।