ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, ২৬টি মামলা দায়ের

​দৈনিক জাহান ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

​বিভাগভিত্তিক গ্রেফতারের তথ্য

​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​ডিএমপির ৯টি বিভাগের গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে:

  • ​তেজগাঁও বিভাগ: ৭৪ জন
  • ​মিরপুর বিভাগ: ৭১ জন
  • ​মতিঝিল বিভাগ: ৬৮ জন
  • ​ওয়ারী বিভাগ: ৫১ জন
  • ​উত্তরা বিভাগ: ৪২ জন
  • ​গুলশান বিভাগ: ৩৬ জন
  • ​লালবাগ বিভাগ: ৩৪ জন
  • ​রমনা বিভাগ: ২৪ জন
  • ​গোয়েন্দা (ডিবি) বিভাগ: ১ জন

​অস্ত্র ও মাদক উদ্ধার

​অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। জব্ধকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, ১টি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন এবং ৬৬৮ গ্রাম গাঁজা। এছাড়া একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।