এই ‘পরীমনি’ কোন পরীমনি

পরীমনি’ সিনেমার পোস্টার। ফেসবুক থেকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭: ০০

এক শিশু পেছন ফিরে দাঁড়িয়ে আছে, আরেকজনের অবয়ব দেখা যাচ্ছে; চারপাশে আলো–আঁধারির আবহ। পোস্টারে লাল কালিতে লেখা ‘পরীমনি’। এক পোস্টারই আলোচনা উসকে দিতে যথেষ্ট।

তনুশ্রী চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

এটি আসলে পশ্চিমঙ্গের সিনেমা ‘পরীমনি’র পোস্টার। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘আপনারা কি পরীমনির জন্য তৈরি’। তাঁর এই পোস্টের পরই মন্তব্যের ঘরে অনেকে জানতে চান, ‘এটা কি ঢাকাই সিনেমার অভিনেত্রী “পরীমনি”র বায়োপিক?’

পরীমনি’ সিনেমার পোস্টার। ফেসবুক থেকে

যার জীবন একদিকে যেমন সাধারণ অন্যদিকে তেমনি লুকিয়ে আছে এক জটিল অতীত। সেখানে জড়িয়ে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়বদ্ধতার নানা অধ্যায়।

এর আগের সংবাদ প্রতিদিনকে সিনেমাটি নিয়ে পরিচালক সৌভিক দে বলেন, ‘প্রথমে “পরীমনি” ছিল শুধুই একটি হরর কনসেপ্ট। কিন্তু ধীরে ধীরে কাজের সময় বুঝলাম, এটি শুধু ভয় নয়; বরং সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের নিচে অনেক সময় এমন সব ভয় লুকিয়ে থাকে, যা আমরা বুঝতেও পারি না। আমরা চাই এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো তুলে ধরতে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *